Wednesday, April 15, 2026
Home পুঁজিবাজার একমি পেস্টিসাইডসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

একমি পেস্টিসাইডসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক হিসাব পর্যালোচনা ও অনুমোদনের পর এ প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ১৬ পয়সায়। যদিও কোম্পানিটি এখনও লোকসানে রয়েছে, তবে আগের বছরের তুলনায় লোকসানের পরিমাণ কিছুটা কমেছে। গত বছরের একই সময়ে একমি পেস্টিসাইডসের শেয়ারপ্রতি লোকসান ছিল ১৮ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী

উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার...

এনআরবি ব্যাংকের পরিচালক ফেরদৌস আরা বেগম সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি

এনআরবি ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক মিসেস ফেরদৌস আরা বেগম ‘বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম’-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন। ফেরদৌস আরা বেগম বাংলাদেশের...

ধীর গতিতে তেল পরিশোধনের কাজ চললেও সরবরাহে সমস্যা নেই: জ্বালানি বিভাগ

বৈশ্বিক অস্থিরতার মধ্যে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হলেও দেশের জ্বালানি তেল সরবরাহে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একমাত্র রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার...

কর্মসংস্থান বাড়াতে নতুন পরিকল্পনা নিচ্ছে যুব মন্ত্রণালয়

বর্তমান সরকার জনসমর্থন নিয়ে সরকার গঠনের পর থেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...

Recent Comments