Friday, May 1, 2026
Home কর্পোরেট এএমএল কমপ্লায়েন্স জোরদারে প্রাইম ব্যাংকের ‘ব্যামেলকো কনফারেন্স’ অনুষ্ঠিত

এএমএল কমপ্লায়েন্স জোরদারে প্রাইম ব্যাংকের ‘ব্যামেলকো কনফারেন্স’ অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসির এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্স আরও শক্তিশালী করতে ‘ব্যামেলকো কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ জানুয়ারি) নিকুঞ্জ-২ এ অবস্থিত প্রাইম টাওয়ারের ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অফ অ্যাসপিরেশন’-এ এ কনফারেন্স আয়োজন করা হয়। বৈশ্বিক কমপ্লায়েন্স মানদণ্ডের প্রতি প্রাইম ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে আয়োজিত এ সম্মেলনে সারাদেশের ১৫৯টি শাখার ব্যামেলকো এবং প্রধান কার্যালয়ের ১৬টি গুরুত্বপূর্ণ বিভাগের ডিভিশনাল এএমএল কমপ্লায়েন্স অফিসাররা অংশ নেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, পিএইচডি, এফসিএমএ। তিনি তাঁর মূল বক্তব্যে জাতীয় অর্থনীতিকে আর্থিক অপরাধ থেকে সুরক্ষায় শাখা পর্যায়ের মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের (ব্যামেলকো) গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের ডিএমডি ও চিফ অ্যান্ড মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মো. জিয়াউর রহমান।

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমন্ত্রিত রিসোর্স পার্সন হিসেবে ট্রেনিং সেশন পরিচালনা করেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ্জামান এবং সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্সে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ অর্থবছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ৮ জন ব্যামেলকো এবং ২ জন ডিভিশনাল এএমএল কমপ্লায়েন্স অফিসারকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি মো. ইকবাল হোসেন, ডিএমডি সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরীসহ আঞ্চলিক প্রধানগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments