Tuesday, July 14, 2026
Home কর্পোরেট ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা আবিদ হোসেন খান

ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা আবিদ হোসেন খান

মোঃ আবিদ হোসেন খান, এফসিএ, এফএফএ, এফআইপিএ (ইউকে) আজ (০১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগদান করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদানের আগে তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বাংলালিংকে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর এবং গ্রামীণফোনে মহাব্যবস্থাপক (ফিনান্স) হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তিনি একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। হিসাবরক্ষণ, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, ব্যবসায়িক পারফরম্যান্স ব্যবস্থাপনা, ট্রেজারি এবং কর ব্যবস্থাপনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। বৃহৎ ও বহুমুখী দল পরিচালনা, কার্যকর আর্থিক কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, পাশাপাশি প্রক্রিয়া ও ব্যবস্থার আধুনিকায়নে তাঁর দক্ষতা সুপ্রতিষ্ঠিত।

মোঃ আবিদ হোসেন খান ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি কেপিএমজি বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং বর্তমানে ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্টস (আইএফএ) এবং ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (আইপিএ)-এর ফেলো সদস্য।

কর্মজীবনে তিনি গ্রামীণফোন লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এসব প্রতিষ্ঠানে তিনি আর্থিক প্রতিবেদন প্রণয়ন, কর ব্যবস্থাপনা, আইএফআরএস অনুযায়ী হিসাব প্রস্তুত, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় এবং কর্পোরেট অডিট ও মূল্যায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি এসটিএস গ্রুপে হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং বাংলালিংকে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

সবশেষে তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরভিত্তিক একাধিক প্রতিষ্ঠানের এন্ড-টু-এন্ড ফাইন্যান্স কার্যক্রম তত্ত্বাবধান, দেশীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ঋণ ও ইকুইটি ফান্ড সংগ্রহ, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, ব্যবসায়িক সম্প্রসারণ এবং কর্পোরেট গভর্ন্যান্স কাঠামো শক্তিশালীকরণে নেতৃত্ব দেন।

পেশাগত জীবনে তিনি বৃহৎ আইপিও সম্পন্নকরণ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অর্থায়ন চুক্তি, আইটি-ভিত্তিক ফাইন্যান্স সিস্টেম ও ইআরপি বাস্তবায়ন এবং প্রক্রিয়া উন্নয়নের মাধ্যমে ব্যয় সাশ্রয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, বিনিয়োগকারী ও অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও তিনি সুপরিচিত।

তিনি স্থানীয় ও আন্তর্জাতিক গবেষণা জার্নাল এবং গণমাধ্যমে মোট আটটি প্রবন্ধ প্রকাশ করেছেন। এছাড়া এক্সটেন্ডেড লিডারশিপ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস (IFRS), ডিজিটাল ইনোভেশন এবং ইনসিয়াড (INSEAD) চ্যাম্পিয়ন্স ট্রেনিং প্রোগ্রামের আওতায় কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ও এইচএফএম (HFM) বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments