দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৭ জুন (সোমবার)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দেয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি জানান, রংপুরে চাঁদ দেখা গেছে। শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৬ জুন দেশটিতে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।


