Sunday, July 12, 2026
Home পুঁজিবাজার প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। লাইভ ট্রান্সমিশনকৃত এই সভা পরিচালনা করেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব নেয়ামুল হক এফসিএস। সভায় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও অডিটররা উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারগণ ২০২৫ অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করেন।

ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাপ্ত বছরের ব্যাংকের পারফরমেন্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করা হয়। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান শেয়ারহোল্ডারদের প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ধারাবাহিকভাবে ৫ বছর “এ” ক্যাটাগরিতে থাকা লিস্টেড কোম্পানীগুলোকেই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি প্রদান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আজ। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ...

তিন কোম্পানির পর্ষদ সভা আজ

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। কোম্পানিগুলো হচ্ছে আমরা টেকনোলজিস লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি...

৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা

হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১...

রাতভর বৃষ্টিতে ডুবল ঢাকা, দুপুরের মধ্যেও ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ। একই সঙ্গে দেশের অধিকাংশ...

Recent Comments