Friday, July 10, 2026
Home জাতীয় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বিভাগ। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৭ মে জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে অন্তর্বর্তী সরকারের শাসনামলে রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, অর্থনীতি, স্বাস্থ্য এবং বিভিন্ন খাতে গৃহীত পদক্ষেপের নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়। একই সঙ্গে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’-এর আওতায় একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশনা কামনা করা হয়।

রিটের শুনানিতে আবেদনকারীদের পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এমকে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা মনে করেন। সে কারণেই একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন জরুরি ছিল, যাতে ভবিষ্যতে কোনো সরকার এ বিষয়গুলো এড়িয়ে যেতে না পারে।

রিটের মাধ্যমে মূলত গত ১৮ মাসে সংঘটিত ঘটনাগুলোর সুষ্ঠু অনুসন্ধান চাওয়া হয়েছিল। তদন্তের পদ্ধতি ও কাঠামো নির্ধারণের দায়িত্ব সরকারের ওপরই থাকত। তিনি আরও জানান, আগের শুনানিতে রাষ্ট্রপক্ষ সরকারের অবস্থান জানাতে সময় নিয়েছিল। তবে সর্বশেষ শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এই আদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তের দাবিতে করা আইনি উদ্যোগের আপাতত সমাপ্তি ঘটল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। যমুনা নদীর তীরে নতুন এ দুটি নদীবন্দর চালুর বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌ-পরিবহন...

সীমান্তে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...

বাজারে যাওয়ার আগে দেখে নিন চাল-ডাল, তেল ও মুরগির সর্বশেষ দাম

রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বর্তমানে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। চাল ও আটার দামে কিছুটা স্বস্তি এলেও সয়াবিন তেল, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, শসা, চিনি ও...

Recent Comments