Sunday, March 8, 2026
Home জাতীয় ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ট্রেনের যাত্রা শুরু

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ট্রেনের যাত্রা শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেনে যাত্রা শুরু হচ্ছে আজ শনিবার। ঢাকা থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়।

ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি ৫ জোড়া অর্থাৎ ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এ সময় নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো আগের মতোই চলবে। স্থগিত থাকবে আন্তঃনগর ট্রেনগুলোর ডে অফ। ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন ২ দিনে চালানো হবে।

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ট্রেন যাত্রা শুরু

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ট্রেন যাত্রা শুরুফাইল ছবি

অনলাইন ডেস্ক

 প্রকাশ: ৩১ মে ২০২৫ | ০৬:৪৮

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেনে যাত্রা শুরু হচ্ছে আজ শনিবার। ঢাকা থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়।

ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি ৫ জোড়া অর্থাৎ ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এ সময় নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো আগের মতোই চলবে। স্থগিত থাকবে আন্তঃনগর ট্রেনগুলোর ডে অফ। ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন ২ দিনে চালানো হবে।

ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‌্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে-পরে ১০ দিন করে মোট ২০ দিন ট্রেনে সেলুনকার সংযোজন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এ ছাড়া আজকের যাত্রার ট্রেনের আসনের টিকিটগুলো ১০ দিন আগে অনলাইন ব্যবস্থায় বিক্রি করা হয়েছে। ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হয়েছে ২১ মে; ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে; ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হয়েছে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হয়েছে ২৬ মে এবং ৭ জুনের আসন বিক্রি হয়েছে ২৭ মে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে কিছুটা চাপ...

হাতিরঝিলে সাধারণ মানুষের মাঝে ‘ভোরের পাখি এক্সপ্রেস’-এর ইফতার বিতরণ

রাজধানীর হাতিরঝিল এলাকায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন ভোরের পাখি এক্সপ্রেস। শনিবার বাদ আসর হাতিরঝিল সংলগ্ন ভোরের পাখি এক্সপ্রেস চত্বরে এই ইফতার...

হাসিনার সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব যাচাইয়ের নির্দেশ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব করেছে। এই পদক্ষেপটি তাদের আর্থিক লেনদেন যাচাই করার জন্য...

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

রাজধানীতে শুক্রবার কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক...

Recent Comments