Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার ইসলামি ব্যাংক ১০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করার পরিকল্পনা

ইসলামি ব্যাংক ১০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করার পরিকল্পনা

 

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের আর্থিক ঘাটতি পূরণে নতুন করে ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

তিনি জানান, বর্তমানে ব্যাংকের আমানত ও ঋণের মধ্যে ২০ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে দুটি পদক্ষেপ নেওয়া হবে। প্রথমত, নতুন শেয়ার ইস্যু করে ১০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। দ্বিতীয়ত, এস আলম গ্রুপের মালিকানাধীন শেয়ার বিক্রির মাধ্যমে আরও ১০ হাজার কোটি টাকা তোলা হবে।

ওবায়েদ উল্লাহ আরও বলেন, এস আলমের শেয়ার বিক্রির জন্য আদালতের অনুমতি নেওয়ার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। এরপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ শেয়ার বিক্রির কাজ এগিয়ে নেওয়া হবে।

এছাড়া সৌদি আরবে পুরনো বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে নতুন বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনার কথাও জানান তিনি। ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

Recent Comments