Sunday, January 18, 2026
Home কর্পোরেট ইবনে সিনা ফার্মার ৪১তম এজিএম অনুষ্ঠিত

ইবনে সিনা ফার্মার ৪১তম এজিএম অনুষ্ঠিত

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এ বছর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির সম্মানিত চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ সভায় সভাপতিত্ব করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মাদ আবদুজ জাহেরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, অডিট কমিটি ও এনআরসি’র চেয়ারম্যান, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং কোম্পানি সেক্রেটারিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সকাল ৯টা ৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়। সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।

আর্থিক কর্মদক্ষতার ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে শেয়ারহোল্ডাররা। এ ছাড়া কোম্পানির পক্ষ থেকে শ্রম আইন অনুযায়ী মুনাফার ৫ শতাংশ, মোট ৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৩৯১ টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে বরাদ্দ করা হয়েছে।

কোম্পানিটি চলতি অর্থবছরে কর ও ভ্যাট বাবদ জাতীয় কোষাগারে ২১৮ কোটি টাকার বেশি জমা দিয়ে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। সভায় স্পন্সর পরিচালক হিসেবে কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পুনর্নির্বাচিত হন। শেষে শহীদ-আহতদের স্মরণ, কোম্পানির অগ্রগতি এবং দেশের কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণভোটের লিফলেট পাবেন পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহক

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তার ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট পৌঁছে দেবে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান...

কালাচাঁদপুরের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সাদিয়া আক্তার মিমি (২৭)। পুলিশের ভাষ্য, গত শুক্রবার...

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নতুন ব্যাচের যোগদান

এনসিসি ব্যাংকে নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন সহ অতিরিক্ত...

বছরের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা পাঠাল ১৮৬ কোটি ডলার

চলতি জানুয়ারির ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার...

Recent Comments