Tuesday, January 20, 2026
Home কর্পোরেট সাবমেরিন ক্যাবলসের ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সাবমেরিন ক্যাবলসের ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ নভেম্বর ২০২৫, রবিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং কোম্পানির চেয়ারম্যান আব্দুন নাসের খান।

এজিএমে ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির সক্ষমতা বৃদ্ধি, নেটওয়ার্ক আধুনিকায়ন এবং সাবমেরিন ক্যাবল ব্যবস্থাপনায় চলমান প্রকল্পের অগ্রগতিও সভায় তুলে ধরা হয়।

সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বুয়েটের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর। এছাড়া স্বতন্ত্র পরিচালকগণ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তা ও বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঢাকায় বাড়িভাড়া নিয়ে বড় সুখবর

প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি...

প্রতারণা মামলায় ফের কারাগারে ইভ্যালির রাসেল ও শামীমা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) আবারও ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তা—চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার...

টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানে পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার...

সেবা সংক্রান্ত অভিযোগ ও এর অগ্রগতি ট্র্যাক করা যাচ্ছে বিকাশ অ্যাপেই

এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সহজেই। অভিযোগ জানানোর প্রক্রিয়া...

Recent Comments