Monday, May 11, 2026
Home পুঁজিবাজার আইপিওর ৭৩.৮২ কোটি টাকা ব্যবহার সময় বাড়ল আরও দুই বছর

আইপিওর ৭৩.৮২ কোটি টাকা ব্যবহার সময় বাড়ল আরও দুই বছর

শেয়ার বাজার তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থের উল্লেখযোগ্য অংশ এখনো অব্যবহৃত রয়েছে। এ কারণে এ অর্থ ব্যয়ের সময়সীমা আরো দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। তবে এটি কার্যকর হতে হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে।

তথ্যানুসারে, গ্লোবাল ইসলামী ব্যাংক ২০২২ সালের ৯ নভেম্বর আইপিওর মাধ্যমে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে এ বছরের ৩০ জুন পর্যন্ত প্রায় ৭৩ কোটি ৮২ লাখ টাকা অব্যবহৃত অবস্থায় রয়েছে। ব্যাংকের পর্ষদ এ অর্থ ব্যয়ের সময়সীমা ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়। পাশাপাশি আইপিও-সংক্রান্ত খরচের অবশিষ্ট ৩১ লাখ ৯৮ হাজার টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

অর্থনৈতিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৫৬ পয়সা। এর মধ্যে দ্বিতীয় প্রান্তিকে লোকসান দাঁড়ায় ৯ টাকা ৬ পয়সা। আগের বছরে একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ১৬ পয়সা।

এর আগে ২০২৪ হিসাব বছরে গ্লোবাল ইসলামী ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ঐ বছরে শেয়ারপ্রতি লোকসান হয় ১২ টাকা ৬২ পয়সা। ২০২৩ সালে ব্যাংকটি প্রথমে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করলেও পরবর্তীতে আর্থিক প্রতিবেদন সংশোধনের পর লোকসানের কারণে তা বাতিল করা হয়।

রেটিং এজেন্সি আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের সর্বশেষ মূল্যায়নে ব্যাংকের দীর্ঘমেয়াদি সার্ভিলেন্স রেটিং ‘ডাবল এ মাইনাস’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি টু’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর...

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা...

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ...

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে  জানা গেছে,অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয়...

Recent Comments