Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার ইবনে সিনার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন

ইবনে সিনার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের পরিচালনা পর্ষদ তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ অনুমোদনের জন্য কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি এর কাছে আবেদন জানিয়েছে। এরই ধারাবাহিকতায় সার্বিক দিক বিবেচনা করে সিএসই কোম্পনির নাম পরিবর্তন প্রস্তাব অনুমোদন করেছে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড এর পরিবর্তে ‘ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি’ নামে লেনদেন করবে সিএসইতে।

আজ ৯ মার্চ থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে সিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ইবনে সিনা নতুন নামে লেনদেন শুরু করেছে ডিএসইতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments