Saturday, June 6, 2026
Home পুঁজিবাজার সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ১৯০ কোটি

সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ১৯০ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২০ জানুয়ারি) লেনদেন চলছে মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে। দিনের শুরু থেকেই বেশিরভাগ কোম্পানি ও ফান্ডের শেয়ারদর বেড়েছে।  ডিএসইর তথ্যানুযায়ী, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১২টা পর্যন্ত) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩১.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,১৭৬ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ১১.৩৬ পয়েন্ট, যা এখন ১,১৬৬ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ‘ডিএস-৩০’ সূচক ১০.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৯১৩ পয়েন্টে।

 

প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে মোট ১৯০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬১টির শেয়ারদর বেড়েছে, ৭১টির শেয়ারদর কমেছে এবং ৬০টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।  সূচকের উত্থান ও লেনদেনের পরিমাণ বৃদ্ধিতে বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments