Saturday, June 27, 2026
Home কর্পোরেট ওয়ালটনের পার্টনার্স টুগেদার সম্মেলন অনুষ্ঠিত

ওয়ালটনের পার্টনার্স টুগেদার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন আয়োজিত ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ শীর্ষক সম্মেলন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রায় সহস্রাধিক ব্যবসায়িক অংশীদার, বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা এ আয়োজনে অংশ নেন।  সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। উদ্বোধনী বক্তব্যে তাঁরা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ লক্ষ্য ও কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন।

সম্মেলনে উপস্থিত ডিস্ট্রিবিউটরদের জন্য ছিল বিশেষ পরামর্শ সেশন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পণ্য বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি, গ্রাহক সেবার উন্নতি এবং বাজার গবেষণা ভিত্তিক কৌশল তৈরির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা ২০২৫ সালে সর্বাধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য বাজারে আনার ঘোষণা দেন।  ওয়ালটনের আধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ঘুরে দেখার সুযোগ পেয়ে ডিস্ট্রিবিউটররা অত্যন্ত মুগ্ধ হন। পার্কের প্রতিটি কোণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, এএমডি এবং সিএফও মো. জিয়াউল আলম, এএমডি প্রকৌশলী লিয়াকত আলীসহ প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেতা এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।  সম্মেলনে ২০২৪ সালের সাফল্যের জন্য ১৭৩ জন ডিস্ট্রিবিউটরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজন শেষে অনুষ্ঠিত হয় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনির পরিবেশনা দর্শকদের আনন্দে ভরিয়ে তোলে।

ওয়ালটনের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়, যা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক অংশীদারদের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments