Thursday, April 16, 2026
Home জাতীয় মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু আসনপ্রতি লড়বেন ২৫ জন শিক্ষার্থী

মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু আসনপ্রতি লড়বেন ২৫ জন শিক্ষার্থী

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার(১৭ জানুয়ারি) সকাল ১০টায় দেশের ১৯টি কেন্দ্রের একাধিক স্থানে এ পরীক্ষা শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি ৩৭টি ও বেসরকারি ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসাবে চলতি বছর আসনপ্রতি লড়ছেন ২৫ শিক্ষার্থী।

এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাকার কিছু সড়ক যথাসম্ভব এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা একযোগে ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় মোট ১৬টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সড়কে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণি, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে গাড়ির আধিক্য হবে। তাই জনসাধারণকে এসব সড়ক যথাসম্ভব এড়িয়ে চলতে অনুরোধ করেছে ডিএমপি।

ঢাকা মহানগরের ১৬টি ভেন্যুর মধ্যে রয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস), বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (নিউ বেইলি রোড), সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলি রোড), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও), সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজে (মহাখালী)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসির আমানত ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ হিসেবে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। এ উপলক্ষে সম্প্রতি...

২০২৫ সালে ইস্টার্ন ব্যাংকের ৯০১ কোটি টাকার নিট মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি ২০২৫ সালে ৯০১ কোটি টাকার কর-পরবর্তী নিট মুনাফা করেছে। আগের বছরের তুলনায় ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ। এ সময়ে...

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনার আগে সৌদি যুবরাজের সঙ্গে শাহবাজের বৈঠক

হোম বিশ্ব ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনার আগে সৌদি যুবরাজের সঙ্গে শাহবাজের বৈঠক সোশ্যাল লিংকসমূহ fফেসবুক▶ইউটিউব ফেসবুক পেজ fমূল পেজStarNews.Televisionfজাতীয়starnews.nationalfরাজনীতিstarnews.politicsfআন্তর্জাতিকstarnews.internationalfখেলাstarplaydgtalfবিনোদনstarnews.entertainmentfব্যবসাstarnews.businessfস্টার নিউজ বিডিstarnews.com.bd ইউটিউব চ্যানেল ▶মূল চ্যানেল@digitalstarnews▶জাতীয়@starnews.national▶রাজনীতি@starnews.politics▶আন্তর্জাতিক@starnews.international▶খেলা@starplaydgtal▶বিনোদন@starnewsentertainment▶ব্যবসা@starnewsbusiness জনপ্রিয় খবর ১ মরিচা ধরা লোহার...

Recent Comments