Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার কাশেম ইন্ডাস্ট্রিজের আয়ে ধস, নামমাত্র লভ্যাংশ ঘোষণা

কাশেম ইন্ডাস্ট্রিজের আয়ে ধস, নামমাত্র লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রি সর্বশেষ পাঁচ বছরেরও বেশি সময় ধরে টানা কমে যাচ্ছে। এ পাঁচ বছরের ব্যবধানে কোম্পানির চলমান ব্যবসার আকার অর্ধেকে নেমেছে। এর ধাবাহিকতায় বছরগুলোয় কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফাও কমতে দেখা গেছে। তবে চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানির বিক্রি সামান্য বেড়েছে। যদিও বিক্রি বাড়া সত্ত্বেও এ সময়ে নিট লোকসান গুনতে হয়েছে কোম্পানিটিকে।

…কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৭-১৮ হিসাব বছর থেকেই প্রতি বছর কাশেম ইন্ডাস্ট্রিজের ব্যবসা কমতে দেখা গেছে। আলোচ্য হিসvব বছরে কোম্পানিটির বিক্রি হয়েছে ২০১ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ বিক্রি ছিল ২১৫ কোটি ৮৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৫ কোটি ২৮ লাখ টাকা বা ২ দশমিক ৪৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৯৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১ কোটি ৬৩ লাখ টাকা বা ১৭ দশমিক ১২ শতাংশ।

পরের বছর অর্থাৎ ২০১৮-১৯ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯৪ শতাংশ কমে হয়েছে ২০১ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের তুলনায় এ বিক্রি ১৬ কোটি টাকা কম ছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ৩ কোটি ৫ লাখ টাকা কমে হয়েছে ৪ কোটি ৮৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩৮ দশমিক ৪৫ শতাংশ। ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি আরো ৪৮ কোটি ৩ লাখ টাকা কমে হয়েছে ১৩৭ কোটি ৫২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ২৫ দশমিক ৮৮ শতাংশ। আর আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ৯ দশমিক ৪৬ শতাংশ কমে হয়েছে ৪ কোটি ৪২ লাখ টাকা। টাকার হিসাবে ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৪৬ লাখ টাকা।

আগের তিন বছরের ধারাবাহিকতায় সর্বশেষ দুই হিসাব বছরও কোম্পানিটির বিক্রি কমেছে। ২০২১-২২ হিসাব বছরে কোম্পানির মোট বিক্রি হয়েছে ১০৭ কোটি ৬৬ লাখ টাকা। আগের হিসাব বছরে এ বিক্রি ছিল ১১৬ কোটি ১৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৮ কোটি ৫১ লাখ টাকা বা ৭ দশমিক ৩২ শতাংশ। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ বিক্রি ছিল ৯ কোটি ১৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা কমেছে ৬১ দশমিক ৩৬ শতাংশ।

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments