Thursday, June 25, 2026
Home জাতীয় শুরুর আগেই শেষ ডেসটিনির রফিকুলের সাজা

শুরুর আগেই শেষ ডেসটিনির রফিকুলের সাজা

বহুল আলোচিত ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের অর্থ আত্মসাৎ মামলায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিনসহ ১৯ আসামিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪০-এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। মামলার রায়ে বলা হয়, আসামিরা বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করে রাষ্ট্রকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন। এ কারণে আগামী ছয় মাসের মধ্যে মামলায় উল্লিখিত অর্থের দ্বিগুণ—মোট ৪ হাজার ৫১৫ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৪৫৪ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে আরও উল্লেখ করা হয়, কারাগারে থাকা আসামিদের ইতোমধ্যে যে সময় কারাভোগ হয়েছে, তা তাদের সাজা থেকে বাদ যাবে। ডেসটিনি গ্রুপের এমডি মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ২০১২ সালের ১৪ অক্টোবর থেকে কারাগারে থাকায় তাদের সাজা ইতোমধ্যে পূর্ণ হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের মুক্তির প্রক্রিয়া শুরু করতে হবে। আসামিদের মধ্যে জামিনে থাকা প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বুধবার আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। অন্যদিকে মামলার ১৫ আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পলাতক আসামিরা গ্রেপ্তার হওয়ার পর কিংবা আত্মসমর্পণ করলে তাদের সাজা কার্যকর হবে।

২০১২ সালের ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মোজাহার আলী সরকার ঢাকার কলাবাগান থানায় ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন প্রকল্পের বিনিয়োগকারীদের কাছ থেকে ২ হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭ টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করা হয়েছে। পরবর্তী সময়ে ২০১৬ সালের ২৪ আগস্ট এই মামলায় আদালত অভিযোগ গঠন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। আদালতের এই রায়কে দেশের অন্যতম বড় অর্থ আত্মসাতের মামলার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।আজ বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫...

Recent Comments