Thursday, June 25, 2026
Home জাতীয় পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল

পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল

জাতীয় সংসদ বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল। সাধারণ সম্পাদক হয়েছেন শওকত আলী খান লিথো। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সভাপতি পদে হারুন জামিল পেয়েছেন ৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের কণ্ঠের নিখিল ভদ্র পেয়েছেন ৫০ ভোট। নির্বাচনে সভাপতি পদ ছাড়া বাকি গুরুত্বপূর্ণ সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফয়েজ উল্লাহ ভুঁইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। অর্থ সম্পাদক হয়েছেন শাহজাহান মোল্লা এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম তানিম আহমেদ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে পাঁচজনকে নির্বাচিত করতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মশিউর রহমান ৭১ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। মনিরুল ইসলাম এবং রফিকুল ইসলাম সবুজ দুজনই পেয়েছেন ৫১ ভোট। জাহাঙ্গীর কিরণ পেয়েছেন ৫০ ভোট এবং হাবিবুর রহমান পঞ্চায়েত পেয়েছেন ৪৮ ভোট।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-২) মো. এমদাদুল হক, যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংসদ সচিবালয়ের দুই কর্মকর্তা নীলুফার ইয়াসমিন ও মো. শোয়াইব।  সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর হারুন জামিল বলেন, “সংসদ বিটের সাংবাদিকদের জন্য পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করতে চাই।”

নতুন সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো বলেন, “বিপিজেএ সদস্যদের স্বার্থরক্ষা ও তাঁদের কাজের মানোন্নয়নে আমরা কাজ করব।”  বিপিজেএর নতুন কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের নেতৃত্ব দেবে। জাতীয় সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments