Thursday, June 25, 2026
Home আন্তর্জাতিক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সম্প্রতি দ্য ফিন্যান্সিয়াল টাইমস প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  গত বছরের ডিসেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত একটি বিশেষ নৈশভোজে আনোয়ারুজ্জামান উপস্থিত ছিলেন। সেখানে তাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে হাসিমুখে আলাপ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে।

আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশ ছাড়েন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে হত্যাকাণ্ডের অভিযোগও আছে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এসব গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন। এ নিয়ে ব্রিটিশ রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।  প্র

তিবেদনে উল্লেখ করা হয়েছে, লেবার পার্টি ২০২৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে ব্রিটিশ-বাংলাদেশি ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লেবার পার্টির পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিল আওয়ামী লীগ। এমনকি লেবার পার্টি একটি নির্বাচনি অনুদানও পেয়েছিল, যা আওয়ামী লীগ সমর্থিত এক প্রবাসী বাংলাদেশি প্রদান করেছিলেন।

 

তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো লেবার পার্টির এ কৌশল নিয়ে সমালোচনা করছে। তাদের মতে, বিতর্কিত বা অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টতা লেবারের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হক এ বিষয়ে বলেন, “লেবার পার্টি মনে করে ব্রিটিশ-বাংলাদেশি ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ তাদের সবচেয়ে ভালো মাধ্যম। কিন্তু বাস্তবতা ভিন্ন। ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমছে। লেবার পার্টিকে এ বিষয়ে সচেতন হতে হবে।”  আনোয়ারুজ্জামানের সঙ্গে স্টারমারের এই সাক্ষাৎ নিয়ে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে আনোয়ারুজ্জামান বা লেবার পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments