Friday, June 26, 2026
Home জাতীয় ড. ইউনূসের ৫ মামলায় কোনো আইনি ত্রুটি পায়নি আপিল বিভাগ

ড. ইউনূসের ৫ মামলায় কোনো আইনি ত্রুটি পায়নি আপিল বিভাগ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগে দায়ের করা পাঁচটি মামলার কার্যক্রম বাতিলে কোনো আইনি ত্রুটি পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শনিবার ড. ইউনূসের পক্ষে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান জানান, আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা ‘লিভ টু আপিল’ আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গত ৮ ডিসেম্বর এই আদেশ দেন। সম্প্রতি এ সংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে।

আপিল বিভাগের আদেশে বলা হয়েছে, হাইকোর্টের রায় যথাযথ এবং এতে কোনো আইনি দুর্বলতা নেই। ফলে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপের প্রয়োজন নেই। তাই রাষ্ট্রপক্ষের করা পাঁচটি লিভ টু আপিল খারিজ করা হয়েছে।ড. ইউনূসের বিরুদ্ধে ২০১৯ সালে শ্রম আদালতে পাঁচটি মামলা হয়। অভিযোগ ছিল, গ্রামীণ টেলিকমের কর্মীদের চাকরিচ্যুত করা হয়েছে প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন গঠন নিয়ে। তখন তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন।

এরপর ২০২০ সালে এসব মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে। চূড়ান্ত শুনানির পর গত বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাগুলোর কার্যক্রম বাতিলের রায় দেন।

রাষ্ট্রপক্ষ এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পৃথক পাঁচটি আপিল করে। তবে আপিল বিভাগ গত মাসে এসব আপিল খারিজ করে আদেশ দেয়।রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ড. ইউনূসের পক্ষে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান শুনানিতে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments