Thursday, July 16, 2026
Home জাতীয় দেশের উন্নতির জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিতে প্রস্তুত: অলি আহমদ

দেশের উন্নতির জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিতে প্রস্তুত: অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্র পরিচালনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও মঙ্গলের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি যুগান্তর ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  অলি আহমদ বলেন, “বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র পরিচালনার মতো অভিজ্ঞতা আমার ছাড়া কারও নেই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনায় যুক্ত ছিলাম। তিনবার মন্ত্রী এবং ছয়বার সংসদ সদস্য হিসেবে কাজ করেছি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জন্য দায়িত্ব পালন করতে আমি প্রস্তুত।”

অলি আহমদের মতে, রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষতা ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনায় আছেন, তাদের অনেকেরই মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু পুরো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। এ ক্ষেত্রে আমি নিজেকে যোগ্য মনে করি। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য দায়িত্ব নিতে আমি প্রস্তুত।”  অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে অলি আহমদ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “সরকারের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হলে আরও দ্রুত ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে। প্রতিটি মন্ত্রণালয়ের জন্য সুস্পষ্ট রূপরেখা তৈরি করা উচিত ছিল। প্রধান উপদেষ্টা যদি মন্ত্রীদের হাতে নির্দিষ্ট পরিকল্পনা তুলে দিতেন, তাহলে সরকার অনেক সফল হতো।”

তিনি আরও বলেন, “বর্তমানে সরকারি সিদ্ধান্ত গ্রহণে প্রচুর সময় ব্যয় হচ্ছে। একটি সাধারণ পোস্টিং করতেও দুই সপ্তাহ লেগে যায়। এ ধরনের ধীরগতি দেশের জন্য ক্ষতিকর। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি চালু করতে হবে।”  সরকারের কমিটির কার্যক্রম নিয়েও তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন। অলি আহমদ বলেন, “কমিটিগুলো সঠিকভাবে কাজ করছে না। তাদের উচিত ছিল প্রথমে বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি রূপরেখা তৈরি করা। এরপর সেই খসড়া রূপরেখা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে তাদের মতামত নেওয়া। এরপর সারাদেশে কর্মশালার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা যেত। এতে রাজনৈতিক মতপার্থক্য কমে আসত এবং সবাই সমন্বিতভাবে একটি কার্যকর পরিকল্পনায় অংশ নিতে পারত।”

অলি আহমদ মনে করেন, এই ধরনের কর্মপদ্ধতি অনুসরণ করলে দেশের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হতো। তিনি বলেন, “দেশ পরিচালনার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে পারলে দেশের মানুষ উপকৃত হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments