Sunday, May 31, 2026
Home জাতীয় রাজনীতি অবাধ নির্বাচনই সংকট সমাধানের পথ: মির্জা ফখরুল

অবাধ নির্বাচনই সংকট সমাধানের পথ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটাতে জরুরি ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। তিনি বিশ্বাস করেন, নির্বাচনই জাতিকে সংকট থেকে মুক্তির পথ দেখাবে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এই কথা বলেন।  তিনি বলেন, “দেশ আজ এক ভয়াবহ দানবের কবলে। আমরা নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন যাতে ভেঙে না যায়, সেটাই আমাদের মূল চ্যালেঞ্জ। এজন্য ঐক্যের বিকল্প নেই। বিভেদ সৃষ্টি করে আমাদের দমানো যাবে না। আমরা এগিয়ে যাব, তবে আমাদের ধৈর্য ধরতে হবে।”

মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করা হয়েছে। এ সময়ে প্রায় ৭০০ জন নেতাকর্মী গুমের শিকার হয়েছেন এবং নিহত হয়েছেন প্রায় ২০ হাজার। এই নিপীড়নের মধ্যেও বিএনপি গণতন্ত্রের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চাই। তবে শুধু নির্বাচনের মাধ্যমে সংকটের সমাধান হবে না। রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সংস্কার জরুরি। আমাদের লক্ষ্য কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন।”  মির্জা ফখরুল আরও বলেন, “দেশের অর্থনীতি এখন ধ্বংসের মুখে। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। রাজনৈতিক পরিস্থিতিও অত্যন্ত ভঙ্গুর। এ অবস্থায় দ্রুত নির্বাচন প্রয়োজন। নির্বাচন হলেই দেশের সব সংকট কাটবে।”

তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের স্বপ্ন একটাই—গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। আসুন, সবাই মিলে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ি।”  বক্তৃতার শেষ পর্যায়ে মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করেন যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য অভিন্ন—গণতন্ত্র প্রতিষ্ঠা। ঐক্যই পারে দেশকে সংকটমুক্ত করতে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments