Sunday, April 19, 2026
Home অর্থ-বানিজ্য শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে তুরস্কের প্রতি ড. ইউনূসের আহ্বান

শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে তুরস্কের প্রতি ড. ইউনূসের আহ্বান

বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগাতে এবং দেশে আরও বিনিয়োগ আনতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন ড. ইউনূস। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমের বলাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ড. ইউনূস তুরস্কের প্রতি শিল্প কারখানা ও প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ। আমাদের যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিতে আপনারা সহযোগিতা করতে পারেন। আপনারা যদি এখানে কারখানা স্থাপন করেন, তা হলে আমাদের তরুণরা সেই শিল্পে কাজ করতে পারবে।”  তিনি আরও বলেন, “বাংলাদেশ ও তুরস্ক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি স্বপ্নের সম্পর্ক গড়ে তুলতে পারে। আমরা প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি ও অর্থনৈতিক ক্ষেত্রে তুরস্কের সমর্থন চাই।”

তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. ওমের বলাত বলেন, “বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা এই সহযোগিতা আরও বিস্তৃত করতে চাই। পোশাকশিল্প ছাড়াও প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি যন্ত্রপাতি ও ওষুধ উৎপাদনে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।”  তিনি জানান, তুরস্ক বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আগ্রহী। পাশাপাশি উভয় দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ও শিক্ষা বিনিময়ের প্রস্তাব দেন।

ড. ইউনূস বলেন, “তুরস্ক প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা চাই, আপনারা এই অঞ্চলে পণ্য সরবরাহের জন্য বাংলাদেশকে ব্যবহার করুন। আমরা আপনাদের সহায়তার জন্য প্রস্তুত।”  অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, উপদেষ্টা মাহফুজ আলম, এবং বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বাংলাদেশ ও তুরস্কের এই আলোচনা উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে ১৫ দিনের সময়সীমা ঘোষণা

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে আয়োজিত এই কর্মসূচি থেকে শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের সাবেক...

জয়-পলক মামলায় আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।...

Recent Comments