Tuesday, July 21, 2026
Home কর্পোরেট আইএসও সনদ অর্জন করল অগ্নি সিস্টেমস

আইএসও সনদ অর্জন করল অগ্নি সিস্টেমস

দেশের অন্যতম ইন্টারনেট ও ডাটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সনদ অর্জন করেছে। এ সনদ আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত।

সম্প্রতি রাজধানীতে অগ্নি সিস্টেমসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বি-অ্যাডভান্সির পরিচালক আলমগীর হোসেন মিল্কীর কাছ থেকে সনদটি গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্নি সিস্টেমসের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সনদ অর্জন প্রসঙ্গে অগ্নি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বলেন, “এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। আইএসও সনদ প্রাপ্তির মাধ্যমে গ্রাহকদের কাছে আমাদের সেবার মান আরও সুদৃঢ় হলো। এটি আমাদেরকে আরও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে সহায়তা করবে।”অগ্নি সিস্টেমসের পরিচালক জিয়া শামসী বলেন, “আইএসও সনদ আমাদের গ্রাহক সেবা উন্নত করার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে। এটি আমাদের কর্মীদের মধ্যে পেশাদারিত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে কোম্পানি সচিব আল হেলাল মোঃ মওদুদ আহমেদ, হেড অফ এইচআর দোলন কৃষ্ণ উকিল, হেড অফ রেভিনিউ আনিসুল ইসলাম এবং হেড অফ এডমিন সুলতান মাহমুদ রাসেল উপস্থিত ছিলেন।  এই অর্জন অগ্নি সিস্টেমসের সেবা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের চাহিদা অনুযায়ী উচ্চমানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’।...

গৃহঋণ ও আবাসন সেবায় একসঙ্গে কাজ করবে আইপিডিসি-রে হোয়াইট

আবাসন খাতে গ্রাহকদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজ ও আকর্ষণীয় করতে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে...

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২১ জুলাই)...

আরএকে সিরামিকসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জুলাই বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments