Wednesday, April 22, 2026
Home জাতীয় মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০, সর্বোচ্চ ৯০ টাকা

মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০, সর্বোচ্চ ৯০ টাকা

আগামী ডিসেম্বর মাসে চালু হতে যাওয়া স্বপ্নের মেট্রোরেলের প্রাথমিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী মেট্রোরেলে চড়লেই গুণতে হবে সর্বনিম্ন ২০ টাকা ভাড়া, আর সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে তথ্য জানা গেছে। তবে, এটিই চূড়ান্ত ভাড়া নয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিষয়ে ডিটিসিএ নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার গণমাধ্যমকে বলেন, মেট্রোরেলের ভাড়া হিসেবে আমরা একটি প্রস্তাব তৈরি করেছি। সেখানে মেট্রোরেলে চড়লেই সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৯০ টাকা ভাড়ার প্রস্তাব রয়েছে। তবে, ভাড়া এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, এটা অনেক কম। কারণ এসি বাসে চড়লে এর থেকে অনেক বেশি ভাড়া লাগে। সেই তুলনায় ভাড়া অনেক কম। শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রস্তাব উপস্থাপন করা হবে। তিনি চূড়ান্ত অনুমোদন দিলেই পরে এটা কার্যকর হবে।

জানা গেছে, মেট্রোরেলের ভাড়া পরিশোধে থাকছে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। এতে দুই ধরনের টিকিটের ব্যবস্থা থাকবে। একটা হচ্ছে স্থায়ী কার্ড। এই কার্ড রিচার্জ করে পুরো বছর বা মাসে যাতায়াত করা যাবে। কার্ড কিনতে ২০০ টাকা দিতে হবে। এরপর ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। আর অন্যটি হবে কার্ড সাময়িক, যা প্রতি যাত্রায় দেওয়া হবে।

মেট্রোরেলে ২৪টি ট্রেন প্রতি ঘণ্টায় আপ ডাউন রুটে ৬০ হাজার যাত্রী আনানেওয়া করতে সক্ষম হবে। ইতোমধেই অর্ধেক কোচ জাপান থেকে দেশে এসেছে। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঢাবির রেজিস্ট্রার ভবনে এটিএম-সিআরএম বুথ চালু করল পূবালী ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রেজিস্ট্রার ভবনে একটি এটিএম-সিআরএম বুথ চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়...

আইএফআইসি ব্যাংকের নেতৃত্বে পটুয়াখালীতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’

ডিজিটাল লেনদেন সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে পটুয়াখালীতে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে লিড ব্যাংক হিসেবে নেতৃত্ব দিয়েছে আইএফআইসি ব্যাংক...

সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী। এদিকে হজে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার...

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র তাদের...

Recent Comments