Friday, July 17, 2026
Home অর্থ-বানিজ্য কোরিয়া থেকে আসছে এলএনজি কার্গো, ব্যয় প্রায় ৬৯৩ কোটি টাকা

কোরিয়া থেকে আসছে এলএনজি কার্গো, ব্যয় প্রায় ৬৯৩ কোটি টাকা

জ্বালানি চাহিদা মেটাতে ২০২৫ সালের জানুয়ারিতে কোরিয়া থেকে একটি কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন সর্বনিম্ন দরদাতা হিসেবে এই এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারিত হয়েছে ১৪.৬৯ ডলার।  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়। কমিটির সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।  জানা গেছে, স্পট মার্কেট থেকে ২০২৫ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়ে ৫৯ কার্গো এলএনজি আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে আমদানির জন্য এই কার্গোর প্রস্তাব দেওয়া হয়।  আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২৩টি প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব চাওয়া হলে ৩টি প্রতিষ্ঠান সাড়া দেয়। কোরিয়ার পসকো প্রতি এমএমবিটিইউ ১৪.৬৯০০ ডলার দরে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এক্সেলেরায়েট এনার্জি ১৪.৮৪ ডলার এবং সিঙ্গাপুরের পেট্রোচায়না ১৪.৮৬ ডলার দর উল্লেখ করে।

এই কার্গো এলএনজির মোট পরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ হতে পারে। আমদানি ব্যয়ের মোট পরিমাণ ধরা হয়েছে ৬৯২ কোটি ৯৯ লাখ টাকা, যার মধ্যে ১৫% ভ্যাট এবং ২% অগ্রিম কর অন্তর্ভুক্ত।

এ আমদানির মাধ্যমে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এলএনজির ক্রয় চুক্তির ফলে আগামী মাসগুলোতে শিল্প এবং গৃহস্থালির চাহিদা পূরণ সহজতর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রগতি ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফের চেয়ারম্যানের পদ ছাড়লেন খলিলুর রহমান

প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। তিনি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক...

রাজধানীতে বেড়েছে চাল সবজি মাছ মুরগির দাম কাঁচামরিচ ছুঁয়েছে ২০০

বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারো অস্থিরতা। উৎপাদন এলাকা থেকে পণ্য পরিবহনে বিঘ্ন, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি পর্যায়ে দাম বাড়ার প্রভাব...

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

দেশের আট জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও...

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের...

Recent Comments