Friday, July 17, 2026
Home অর্থ-বানিজ্য আফ্রিকায় সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ আরব আমিরাত

আফ্রিকায় সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ আরব আমিরাত

আফ্রিকায় পরিবেশবান্ধব জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে শীর্ষ অবস্থানে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত কয়েক বছরে চীন, ব্রিটেন ও ফ্রান্সের মতো প্রভাবশালী দেশগুলোর বিনিয়োগ পেছনে ফেলে মধ্যপ্রাচ্যের এ দেশটি আফ্রিকায় বিনিয়োগের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আরব আমিরাতের কোম্পানিগুলো আফ্রিকায় ১১০ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা করেছে, যার মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতেই ৭২ বিলিয়ন ডলার বরাদ্দ। এটি ব্রিটেন, ফ্রান্স ও চীনের বিনিয়োগের দ্বিগুণ।  তবে এ বিনিয়োগ শ্রম অধিকার ও পরিবেশ সুরক্ষার বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

ব্রিটিশ গবেষণা সংস্থা চ্যাথাম হাউসরে সহযোগী ফেলো আহমেদ আবুদু বলেন, “আমিরাত আফ্রিকায় জ্বালানি রূপান্তরের জন্য বিনিয়োগের ঘাটতি পূরণ করলেও শ্রমিক অধিকার ও পরিবেশ সুরক্ষায় তাদের অগ্রাধিকার কম, যা উদ্বেগজনক।”  আমিরাতি কোম্পানিগুলো কৃষি, টেলিকম ও বন্দর পরিচালনাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। দুবাইয়ের রাজপরিবারের একটি কোম্পানি জিম্বাবুয়ে, লাইবেরিয়া ও জাম্বিয়ার বনাঞ্চল কিনে কার্বন ক্রেডিট প্রকল্পের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে।  অন্যদিকে, আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডছয়টি বন্দর পরিচালনার পাশাপাশি নতুন দুটি বন্দর নির্মাণের পরিকল্পনা করছে। এছাড়া আবুধাবি পোর্টস ২০১৩ সাল থেকে গিনির কামসার বন্দর পরিচালনার দায়িত্বে রয়েছে।

তবে এ বিনিয়োগের কিছু প্রকল্প এখনও চুক্তির প্রাথমিক পর্যায়ে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে মৌরিতানিয়ায় ৩৪ বিলিয়ন ডলারের গ্রিন হাইড্রোজেন প্রকল্প।  গবেষণা সংস্থাগুলোর মতে, বিনিয়োগের এই ধারা আফ্রিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুযোগ সৃষ্টি করলেও বিনিয়োগ আইন ও শ্রম অধিকার পরিপালনে কঠোর নজরদারি প্রয়োজন।  একই সঙ্গে, আফ্রিকা থেকে আরব আমিরাতে স্বর্ণ পাচারের ঘটনায়ও উদ্বেগ বাড়ছে। সুইসএইড নামের একটি এনজিও জানিয়েছে, ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে আফ্রিকার স্বর্ণ রপ্তানি ও আমদানির হিসাবে বড় গড়মিল দেখা গেছে, যার বাজার মূল্য প্রায় ১১ হাজার ৫৩০ কোটি ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি

দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সুলভমূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে’: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে...

Recent Comments