Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার অগ্নিকাণ্ডে বিপর্যস্ত জাহিন স্পিনিং, উৎপাদন সম্পূর্ণ বন্ধ

অগ্নিকাণ্ডে বিপর্যস্ত জাহিন স্পিনিং, উৎপাদন সম্পূর্ণ বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং পিএলসি-র নারায়ণগঞ্জের আড়াইহাজার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে কারখানার তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে তুলার গুদামসহ সুতা উৎপাদনের অধিকাংশ যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে গেছে। ফলে কারখানার উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ব্লো রুম, কার্ডিং, ড্রয়িং, সিমপ্লেক্স, অটো কোন, এসি প্ল্যান্টসহ বিভিন্ন ইউনিট ও গুদাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণে স্টিল বিল্ডিং এবং শেডেরও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে কোম্পানি জানিয়েছে।

জাহিন স্পিনিং পিএলসি জানায়, ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। তবে আগুনে উৎপাদনযন্ত্রের ব্যাপক ক্ষতির কারণে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments