Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য ভোজ্যতেল আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার

ভোজ্যতেল আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার

রমজান মাস সামনে রেখে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বছরের মার্চের ৩১ তারিখ পর্যন্ত ভোজ্যতেল আমদানিতে সব ধরনের শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে বিক্রয়ের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল, সানফ্লাওয়ার তেল ও ক্যানোলা তেলের আমদানিতে বিদ্যমান সব শুল্ক-কর ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে না। এর ফলে রমজান মাসে সাধারণ মানুষের জন্য তেলের দাম কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, বাজারে সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। গত ৯ ডিসেম্বর থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম আট টাকা বেড়ে ১৭৫ টাকা হয়েছে। খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটারে ১৪৯ টাকা থেকে বেড়ে ১৫৭ টাকায় উঠেছে। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ৮৬০ টাকায়, যা আগে ছিল ৮১৮ টাকা।

বিশেষজ্ঞদের মতে, আমদানি পর্যায়ে শুল্ক ও কর অব্যাহতি দেওয়ার ফলে বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার সময়োপযোগী এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যবসায়ীরা যেন এই সুযোগের অপব্যবহার না করে, সেদিকে মনিটরিং জোরদার করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments