Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য শুল্কমুক্ত আমদানি ও নতুন ধান ওঠা সত্ত্বেও আমন মৌসুমে চালের বাজারে অস্থিরতা

শুল্কমুক্ত আমদানি ও নতুন ধান ওঠা সত্ত্বেও আমন মৌসুমে চালের বাজারে অস্থিরতা

দেশে আমন মৌসুমে ধান উত্তোলন শুরু হলেও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। সরকারি ঘোষণার পর শুল্কমুক্ত চাল আমদানির অনুমতি দেওয়া হলেও বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েনি। বরং গত দুই সপ্তাহের মধ্যে চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা এবং বস্তাপ্রতি ২০০-২৫০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

বিভিন্ন মোকাম, বন্দর এবং আড়তগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, মিনিকেট, বিআর-২৮, স্বর্ণাসহ সব ধরনের চালের দাম বেড়েছে। দিনাজপুরের বাহাদুর বাজার, কুষ্টিয়ার খাজানগর, চট্টগ্রামের পাহাড়তলি ও ঢাকার কারওয়ান বাজারে চালের নতুন দাম সাধারণ ক্রেতাদের জন্য কষ্টকর হয়ে উঠছে।

কুষ্টিয়ার খাজানগর মোকামে মিনিকেট চালের দাম প্রতি কেজি ৭২-৭৪ টাকা, কাজললতা ৭০ টাকা এবং মোটা স্বর্ণা ৫৪ টাকা দরে বিক্রি হচ্ছে। চট্টগ্রামে কাটারি চালের দাম ৭৬ টাকা এবং নাজিরশাইল ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঢাকার বাজারগুলোতেও মিনিকেট ও নাজিরশাইলের দাম যথাক্রমে ৭২-৮০ ও ৭৬-৮৫ টাকার মধ্যে।

ব্যবসায়ীরা দাবি করছেন, করপোরেট প্রতিষ্ঠান ও কিছু আড়তদারের মজুতের কারণে বাজারে ধানের সংকট তৈরি হয়েছে। অন্যদিকে কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত ধানের মূল্য কেজিপ্রতি ৪৭ টাকা হলেও উৎপাদন খরচ ৫২ টাকার ওপরে। ফলে তারা সরকারি গুদামে ধান বিক্রি করতে আগ্রহী নন।

শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণা অনুযায়ী ভারত থেকে বেনাপোল এবং ভোমরা স্থলবন্দর দিয়ে যথাক্রমে ৩ হাজার ৩২০ মেট্রিক টন এবং ৩৫ হাজার ৪৩ টন চাল আমদানি হয়েছে। তবে লক্ষ্যমাত্রার তুলনায় এই আমদানি উল্লেখযোগ্যভাবে কম। ফলে দেশীয় বাজারে চালের দামে তেমন প্রভাব পড়েনি।

চালের বাজার নিয়ন্ত্রণে একাধিক ব্যবসায়ী সিন্ডিকেটের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে কুষ্টিয়ার খাজানগরের ১০-১২ জন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বাজার নিয়ন্ত্রণ করছেন বলে জানান স্থানীয়রা। তারা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে চাইছেন বলেও অভিযোগ রয়েছে।

চালের মূল্যবৃদ্ধির এই অস্বাভাবিক প্রবণতা নিয়ন্ত্রণে বাজার পর্যবেক্ষণ এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

এভারেস্টজয়ী ব্যাংকারকে সম্মাননা দিল পূবালী ব্যাংক

দীর্ঘ ১৪ বছর পর আবারো বাংলাদেশী এক নারী বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। নুরুননাহার নিম্নি, পেশায় ব্যাংকার এ অভিযাত্রীকে সম্মাননা দিয়েছে পূবালী ব্যাংক...

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

Recent Comments