Saturday, April 18, 2026
Home আন্তর্জাতিক বাংলাদেশের ওষুধ রপ্তানি হবে পাকিস্তানে

বাংলাদেশের ওষুধ রপ্তানি হবে পাকিস্তানে

পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেন, বাংলাদেশের ওষুধ শিল্পের মান এবং উৎপাদন ক্ষমতা পাকিস্তানের বাজারের জন্য উপযোগী এবং দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

 

১৫ ডিসেম্বর, রোববার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার নূরজাহান বেগমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান। সাক্ষাতে বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রগতি এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। হাইকমিশনার মারুফ বলেন, “বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক মানের এবং আমরা আশা করি পাকিস্তান দ্রুত বাংলাদেশ থেকে ওষুধ আমদানির প্রক্রিয়া শুরু করবে।”

 

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম পাকিস্তানের আগ্রহের প্রশংসা করে বলেন, “এটি আমাদের জন্য একটি বড় সুযোগ, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।” তিনি আরও জানান, বাংলাদেশের ওষুধ শিল্পের সাফল্য শুধু অভ্যন্তরীণ বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও প্রশংসিত হচ্ছে।

 

এ সময় হাইকমিশনার মারুফ বলেন, দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা ও বাণিজ্য নিয়ে আরও বেশি সহযোগিতা বাড়ানো প্রয়োজন। তিনি পাকিস্তান থেকে বাংলাদেশের বাণিজ্য এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে আগ্রহী।

 

এ সাক্ষাতে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ মারুফ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments