আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় র্যালি আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা, থানা, পৌরসভা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির র্যালিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল মহান বিজয় দিবস উদযাপন এবং দেশের স্বাধীনতার চেতনাকে স্মরণ করতে চায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


