পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড চলতি অর্থবছরের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) প্রথম প্রান্তিকে ২৮ পয়সা শেয়ারপ্রতি লোকসান করেছে। গত বছরের একই সময়ে এ লোকসান ছিল ১৯ পয়সা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ২৯ পয়সা। এ সময় শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাইনাস ৫৮ পয়সা।
কোম্পানির সূত্রে জানা গেছে, আর্থিক কার্যক্রমে উন্নতি হলেও লোকসান পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।


