Saturday, June 6, 2026
Home জাতীয় রাজনীতি বিজয় দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি প্রকাশ

বিজয় দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি প্রকাশ

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় র‍্যালি আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

 

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা, থানা, পৌরসভা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে।

সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির র‍্যালিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল মহান বিজয় দিবস উদযাপন এবং দেশের স্বাধীনতার চেতনাকে স্মরণ করতে চায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments