Saturday, July 4, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের ‘ব্যামেলকো সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘ব্যামেলকো সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসিতে সম্প্রতি হাইব্রিড মডেলে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর ভারপ্রাপ্ত প্রধান এ, কে, এম, এহসান প্রধান অতিথি হিসাবে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের করণীয় সম্পর্কে পরামর্শ দেন এবং প্রতিরোধের কৌশলগুলোর উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সাম্প্রতিক সমস্যা ও এর প্রতিরোধে ব্যাংকের স্বপ্রণোদিত পদক্ষেপসমূহ নিয়ে আলোকপাত করেন।

ব্যাংকের সকল শাখা প্রধানরা, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা, উপশাখা ও অফশোর ব্যাংকিং ইউনিট প্রধান সহ সর্বমোট ৩৫০ জন উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

এছাড়া, ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের নির্বাহী ও কর্মকর্তারা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ মাছুম উদ্দিন খান সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে উক্ত সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ জুলাই শহীদদের স্মরণে সভায় থাকবেন প্রধানমন্ত্রী

আজ জুলাই শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন...

সাবসিডিয়ারির বিনিয়োগকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করবে প্যারামাউন্ট টেক্সটাইল

বস্ত্র খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পরিচালনা পর্ষদের সভায় সাবসিডিয়ারি বা অঙ্গ প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগকৃত অর্থকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত...

আইএফআইএলে আমানত হবে দ্বিগুণ ও তিন গুণ

শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইএল) গ্রাহকদের জন্য ‘মুদারাবা দ্বিগুণ ডিপোজিট স্কিম’ এবং ‘মুদারাবা তিন গুণ ডিপোজিট স্কিম’ চালু করেছে। নির্ধারিত মেয়াদ...

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

এরকম কিছু হতে পারে, সেটা হয়তো দুই দলের সমর্থকদের কেউই কল্পনা করেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে গেল নবাগত কেপ ভার্দে। নাটকীয়...

Recent Comments