Saturday, July 4, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে। দেশের দক্ষিণের জেলা বরগুনার পাথরঘাটায় আজ ব্যাংটির ৩৯৬ তম শাখার উদ্ভোবধন করা হয়।

বুধবার (৬ নভেম্বর) ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের বরিশাল জোন প্রধান মোঃ সরোয়ার হোসাইনে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা ও একেএম মাহবুব মোরশেদ, ব্যবসায়ী চৌধুরী মোঃ ফারুক, মোঃ শামীম আহসান, চৌধুরী মোঃ মাসুম, পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবির, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালেহ, আলেম ডাঃ এম এস সোহাগ বাদশা, ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান ও মোঃ মাহবুবুর রহমান খান এবং মোঃ হারুন অর রশীদ।

এছাড়া, অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পাথরঘাটা শাখা প্রধান মোঃ লকিতুল্লাহ। এসময় ব্যাংকের নির্বাহী- কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলতাফ হুসাইন বলেন, ইসলামী ব্যাংক মাটি ও মানুষের ব্যাংক। দেশের আর্থিক খাতের চলমান সমস্যার মধ্যেও ইসলামী ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পাদন হচ্ছে। বিভিন্ন সংকট কাটিয়ে মাত্র ৩ মাসের মধ্যে ইসলামী ব্যাংক আপন মহিমায় ঘুরে দাঁড়িয়েছে ।

তিনি বলেন, ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজে অবদান রাখার ফলে ইসলামী ব্যাংক জনগণের দোরগোঁড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রান্তিক অঞ্চলের মানুষেরঅর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে ইসলামী ব্যাংক ২০ লক্ষ গ্রাহককে বিনিয়োগ প্রদান করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের এই ব্যাংককে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করেন।

তিনি পাথরঘাটা এলাকার ব্যবসার চাহিদা ও গুরুত্ব উল্লেখ করে পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগ সেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন।এছাড়া পাথরঘাটা শাখাসহ সারাদেশে ৬ হাজারের বেশি ব্যাংকিং ইউনিট থেকে এই ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ জুলাই শহীদদের স্মরণে সভায় থাকবেন প্রধানমন্ত্রী

আজ জুলাই শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন...

সাবসিডিয়ারির বিনিয়োগকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করবে প্যারামাউন্ট টেক্সটাইল

বস্ত্র খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পরিচালনা পর্ষদের সভায় সাবসিডিয়ারি বা অঙ্গ প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগকৃত অর্থকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত...

আইএফআইএলে আমানত হবে দ্বিগুণ ও তিন গুণ

শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইএল) গ্রাহকদের জন্য ‘মুদারাবা দ্বিগুণ ডিপোজিট স্কিম’ এবং ‘মুদারাবা তিন গুণ ডিপোজিট স্কিম’ চালু করেছে। নির্ধারিত মেয়াদ...

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

এরকম কিছু হতে পারে, সেটা হয়তো দুই দলের সমর্থকদের কেউই কল্পনা করেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে গেল নবাগত কেপ ভার্দে। নাটকীয়...

Recent Comments