Saturday, June 27, 2026
Home কর্পোরেট দেশ থেকে প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু করল ইফাদ অটোস

দেশ থেকে প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু করল ইফাদ অটোস

দেশ থেকে প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু করেছে অটোমোবাইল খাতের প্রতিষ্ঠান ইফাদ অটোস। চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটির তৈরি বাস রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফাদ অটোস জানিয়েছে, প্রথম চালানে ১১টি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ভুটানে রপ্তানি করা হয়েছে। কোম্পানির নিজস্ব কারখানায় এসব বাসের বডি বা মূল কাঠামো প্রস্তুত করা হয়।

২০১৭ সালে ভারতীয় গাড়ি নির্মাতা অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় ইফাদ অটোস ঢাকার ধামরাইয়ে গাড়ি উৎপাদন কার্যক্রম শুরু করে। বেসরকারি উদ্যোগে এটিই দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক গাড়ি উৎপাদন কারখানা বলে দাবি করে ইফাদ অটোস।

বাস রপ্তানি কার্যক্রম সম্পর্কে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, বাস রপ্তানির ঘটনা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। কারণ, বাংলাদেশ সব সময় বাস আমদানি করে আসছে। সেই জায়গায় ইফাদ অটোসের হাত ধরে প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু হলো। এটি দেশের অটোমোবাইল শিল্পের জন্য একটি মাইলফলক।সরকারের সহায়তা পেলে আরও অনেক দেশে বাস রপ্তানি করা সম্ভব বলে মনে করেন ইফতেখার আহমেদ। তিনি বলেন, মালদ্বীপ, নেপাল, মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টারখ্যাত রাজ্যগুলো ইফাদ অটোসের তৈরি এসি ও নন-এসি বাস নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

ইফতেখার আহমেদ আরও বলেন, বাংলাদেশে গত কয়েক বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। দেশে গাড়ির চাহিদা অনেক বেড়েছে। সেই সঙ্গে গাড়ি আমদানিতে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রাও ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস গাড়ি উৎপাদনে কারখানা স্থাপন করে।

প্রথম দিকে কারখানাটিতে গাড়ি সংযোজন হলেও পরবর্তী সময় সেখানে বিশ্বমানের এসি ও নন-এসি ধরনের বিলাসবহুল বাস উৎপাদন শুরু করা হয় বলে জানান ইফতেখার আহমেদ।

ইফাদ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইফাদ অটোস ১৯৮৫ সাল থেকে দেশে অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের এসি ও নন-এসি বাস এবং ট্রাক ও কাভার্ড ভ্যান বাজারজাত করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments