Saturday, June 27, 2026
Home কর্পোরেট বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাফুফে সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে প্রথম আলাপচারিতায় ফেডারেশনের গঠনতন্ত্র পরিবর্তনের ঘোষণা দিয়ে রাখলেন তাবিথ আউয়াল।

আজ শনিবার ১২৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর তাবিথ বলেন, ‘আমরা শুরুতেই আমাদের কনস্টিটিউশন ও স্ট্রাকচার পুনর্গঠন করার কর্মসূচি গুলো হাতে নেব। একই সঙ্গে ফুটবল যেন চলমান থাকে মাঠে এবং মানটা আরও উচ্চতায় চলে যায় সেটা নিয়েও আমরা কাজ শুরু করতে যাচ্ছি।’

জুলাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণ করেছেন বাফুফের এই নতুন সভাপতি, ‘বিগত জুন জুলাই আগস্ট মাসের বিপ্লবী ছাত্রজনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজ আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সকল ফুটবল প্রেমীদের, আমাদের নতুনভাবে নির্বাচিত করার জন্য। প্রতিটা মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে, তারা যে অবদান রেখেছেন…জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা মেটানোর উদ্দেশ্য নিয়ে আমরা আজ থকে কাজ শুরু করছি।’

নতুন পুরোনো সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার কথাও বললেন এই বিএনপি নেতা, ‘ডেলিগেটরা আমাদের যে দায়িত্ব দিয়েছে, আমরা বিশ্বাস করি কোনো কাজই চ্যালেঞ্জিং নয়। আমরা প্রত্যেকটা চ্যালেঞ্জই মোকাবিলা করব। জনগণের যে প্রত্যাশা সেটা আমরা অবিলম্বে মেটাব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments