Tuesday, May 19, 2026
Home কর্পোরেট হাবের নতুন সভাপতি ফারুক মহাসচিব ফরিদ আহমদ মজুমদার

হাবের নতুন সভাপতি ফারুক মহাসচিব ফরিদ আহমদ মজুমদার

ফারুক আহমদ সরদারকে সভাপতি, ফরিদ আহমেদ মজুমদারকে মহাসচিব এবং মেজবাহ উদ্দিন সাঈদকে ইসি সদস্য করে হজ এ‌জে‌ন্সি মা‌লিক‌দের সংগঠন হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেেশর (হাব) কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৬ সেপ্টেম্বর ) হাব কার্যনির্বাহী পরিষদের ১০ম সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই ক‌মি‌টি গঠন করা হয়।

হাব কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে নির্বাচিত সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম শারীরিক অসুস্থতার দরুণ গত ২২ আগস্ট পদত্যাগ কর‌লে সভাপতির পদ শূন্য হয়। হাবের সভাপ‌তি হওয়ার আ‌গে ফারুক আহ‌মদ সরদার কার্যনির্বাহী পরিষদের মহাস‌চিব ছি‌লেন।

সদস্যদের সর্বসম্মতিক্রমে তা‌কে সভাপ‌তি নির্বা‌চিত করা হয়। মহাস‌চি‌বের শূন্যপদে ফরিদ আহমেদ মজুমদারকে মহাসচিব করা হয়। নবনির্বা‌চিত সভাপ‌তি ফারুক আহমদ সরদার ও মহাস‌চিব ফরিদ আহমেদ মজুমদার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জা‌নি‌য়ে শুক্রবার রা‌তে ব‌লেন, অতী‌তের ম‌তো আমরা সবার সহ‌যো‌গিতা চাই। আল্লাহর মেহমান‌দের খেদমতের মাধ্যমে হয়রা‌নিমুক্ত সুন্দর ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা উপহার দেয়াই আমা‌দের মূল লক্ষ্য। হজ ব্যবস্থাপনায় কো‌নো প্রকা‌র অ‌নিয়ম দুর্নী‌তির সু‌যোগ নাই। হা‌জি‌দের হয়রা‌নি কর‌লে কাউ‌কে ছাড় দেওয়া হ‌বে না। সুন্দর হজ ব্যবস্থাপনার স্বা‌র্থেই আমা‌দের সবাই‌কে ঐক্যবদ্ধ থাক‌তে হ‌বে। অতী‌তের ম‌তো হাব এ‌জে‌ন্সি মা‌লিক‌দের সু‌খে-দু‌খে পাশে থাক‌বে এটা আমা‌দের অঙ্গীকার।  আমরা প্রত্যাশা করি, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় হজ ব্যবস্থাপনা ভবিষ্যতে আরো উন্নততর ও সমৃদ্ধ এবং সুশৃঙ্খল হবে।

হাব জানায়, হজযাত্রীদের সেবায় নিয়োজিত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত এবং রাজকীয় সৌদি সরকার কর্তৃক অনুমোদিত হজ এজেন্সিসমূহের মালিকদের সংস্থা হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বর্তমানে এর সদস্য সংখ্যা ১১৭২ জন। প্রতিষ্ঠানটি একটি প্রথম শ্রেণির বাণিজ্যিক সংগঠন, যা বাণিজ্য মন্ত্রণালয় ও জয়েন্টষ্টক কোম্পানী কর্তৃক নিবন্ধিত। বাণিজ্য সংগঠনের টিও রুল অনুযায়ী পরিচালিত হাব শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর অন্তর্ভুক্ত একটি অন্যতম প্রথম শ্রেণির অলাভজনক সেবামূলক সংগঠন। হজ ও ওমরাহ যাত্রীগণের কল্যাণে এ‌টি দেশে-বিদেশে সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা কাজে নিয়োজিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

Recent Comments