Saturday, July 4, 2026
Home কর্পোরেট ওয়ালটনের দুই উদ্যোক্তা-পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

ওয়ালটনের দুই উদ্যোক্তা-পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির দুই উদ্যোক্তা ও পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস. এম. মাহবুবুল আলম ৬০ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এই উদ্যোক্তা পরিচালক তার স্ত্রী জাকিয়া সুলতানার কাছে উল্লেখিত শেয়ার হস্তান্তর করবেন।

এছাড়া, কোম্পানির একজন পরিচালক এস.এম. মঞ্জুরুল আলম উভি তার পিতা এস.এম নুরুল আলম রেজভীকে (কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক) ৬৮ লাখ ৫৭ হাজার ১৪২টি এবং তার মা সুলতানা পারভেন লাকিকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ৫১ লাখ ৪২ হাজার ৮৫৮টি শেয়ার হস্তান্তর করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানির এই দুই উদ্যোক্তা ও পরিচাল এসব শেয়ার উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করবেন। যা গত ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু...

আজ জুলাই শহীদদের স্মরণে সভায় থাকবেন প্রধানমন্ত্রী

আজ জুলাই শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন...

সাবসিডিয়ারির বিনিয়োগকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করবে প্যারামাউন্ট টেক্সটাইল

বস্ত্র খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পরিচালনা পর্ষদের সভায় সাবসিডিয়ারি বা অঙ্গ প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগকৃত অর্থকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত...

Recent Comments