Tuesday, May 19, 2026
Home কর্পোরেট সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মাকসুদা বেগম, মোঃ মোরশেদ আলম খন্দকার এবং মোঃ আনোয়ার হোসেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান এবং কোম্পানি সেক্রেটারি মোঃ নাজমুল আহসান, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম বলেন, খুব শিগগিরই সোশ্যাল ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক তারল্য সংকট নিরসনে এগিয়ে এসেছে। এখন আমরা মন্দ ও খেলাপি বিনিয়োগ আদায়ে জোরালো পদক্ষেপ নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সংকট থেকে বেরিয়ে আসবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করে...

পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার

সরকার আগামী পাঁচ বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রায় পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি ধাপে...

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

Recent Comments