Wednesday, May 13, 2026
Home পুঁজিবাজার মশিহর সিকিউরিটিজে অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি

মশিহর সিকিউরিটিজে অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান মশিহর সিকিউরিটিজে কোনো অনিয়ম আছে কি-না, তা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করোা হয়েছে।

বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে৷ একটি আদেশ জারি করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। কমিটির সদস্যরা হচ্ছেন- বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, বিএসইসির সহকারী পরিচালক মারুফ হাসান ও অমিত কুমার সাহা, ডিএসইর ম্যানেজার ইকরাম হোসেন এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ডেপুটি ম্যানেজার শরীফ হোসেন ইরতেজা। কমিটিকে তদন্ত শেষ করে কমিশনের কাছে রিপোর্ট দেওয়ার জন্য ৪৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

বিএসইসির আদেশে উল্লেখ করা টার্মস অব রেফারেন্স অনুসারে, আলোচিত কমিটি বেশ কিছু বিষয় খতিয়ে দেখবে। এর মধ্যে আছে-সমন্বিত গ্রাহক হিসাবের অবস্থা, গ্রাহকদের রক্ষিত শেয়ার, সব ওয়ার্ক স্টেশন অনুমোদিত কিনা, ব্যাক অফিস সফটওয়্যারের ব্যবহার, কোনো নেগেটিভ ইক্যুইটি আছে কিনা, মার্জিন বিধিমালা সঠিকভাবে পরিপালিত হচ্ছে কি না ইত্যাদি।

তদন্ত কমিটির কর্মপরিধির মধ্যে আরও রয়েছে-প্রতিষ্ঠানটিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ২০২০ সঠিকভাবে পরিপালিত হচ্ছে কি না খতিয়ে দেখা, ব্রোকারহাউজটিতে একই মোবাইল নাম্বারের বিপরীতে দুয়ের অধিক বিও হিসাব আছে কিনা, প্রতিষ্ঠানটিতে এর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, অনুমোদিত প্রতিনিধিসহ চাকরিরতদের কোনো বিও হিসাব আছে কি না, গ্রাহককে দেওয়া চেক তহবিলের অভাবে ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়েছে কি না, সক্রিয় বিও হিসাবে সংখ্যা, প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকার মতো সক্ষমতা আছে কি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকিতে পড়তে পারে ৫০ লাখ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে উপসাগরীয় শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস...

প্রাইম ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১৩...

প্রথম প্রান্তিকে ইবিএলের মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সমন্বিত মোট মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শক্তিশালী বিনিয়োগ আয়, বৈদেশিক মুদ্রা আয় প্রবৃদ্ধি এবং প্রভিশনিং...

শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় “শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত...

Recent Comments