Wednesday, May 13, 2026
Home পুঁজিবাজার লংকাবাংলা ফাইন্যান্সের নতুন এমডি হুমায়রা আজম

লংকাবাংলা ফাইন্যান্সের নতুন এমডি হুমায়রা আজম

 লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির নতুন এমডি হিসেবে যোগ দিয়েছেন হুমায়রা আজম। আর্থিক খাতে তিনি গত ৩৪ বছর ব্যবসায়িক পুনর্গঠন ও পরিবর্ধনে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন।

হুমায়রা আজম ব্যাংকিং ও নন-ব্যাংকিং খাতে দেশের প্রথম নারী প্রধান নির্বাহী হিসেবে ট্রাস্ট ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্সে কর্মরত ছিলেন। পেশাগত জীবনে তিনি কর্পোরেট ব্যাংকিং, বাণিজ্যিক ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, ট্রেজারি, রিটেইল ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা, শাখা ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, মূলধন ব্যবস্থাপনা, আর্থিক প্রতিষ্ঠান ও সিকিউরিটিজের বিভিন্ন শাখায় কাজ করেছেন।

হুমায়রা আজম ১৯৯০ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি তিনটি বহুজাতিক ব্যাংক, একটি আর্থিক প্রতিষ্ঠান এবং দুটি স্থানীয় বেসরকারি ব্যাংকের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মেয়াদকালে এইচএসবিসি বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং আইপিডিসি ফাইন্যান্স শক্তিশালী কাঠামো গঠন থেকে শুরু করে ব্যবসা সম্প্রসারণ এবং সফল কৌশল বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিয়েছে।

হুমায়রা আজম সর্বশেষ ট্রাস্ট ব্যাংকে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ব্যাংকটি অপারেটিং মুনাফা, আমানত এবং বৈদেশিক রেমিট্যান্সে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। হুমায়রা আজমের মেয়াদকালে ট্রাস্ট ব্যাংক একাধিক মাইলফলক স্পর্শ করে, যার মধ্যে ভিসার প্রিন্সিপাল সদস্য হওয়া, মূলধনের ভিত্তি শক্তিশালী করা এবং ইসলামী ব্যাংকিং বিভাগে স্বীকৃতি পাওয়া অন্যতম। তার অসামান্য নেতৃত্বে ট্রাস্ট ব্যাংক ২০২২ ও ২০২৩ সালে পরপর দুইবার সাসটেইনেবিলিটি রেটিংয়ে সেরা সাতটি ব্যাংকের মধ্যে স্থান করে নেয়।

অক্সফোর্ডের অ্যাডভান্সড লিডারশিপ প্রোগ্রাম হুমায়রা আজমকে বৈশ্বিক শীর্ষস্থানীয় নেতাদের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া তিনি ইনসিড থেকে অ্যাডভান্সড লিডারশিপ প্রোগ্রাম সম্পন্ন করেছেন। তিনি ক্যামব্রিজ আইএফএ কর্তৃক ওমেনআই ২০২১ ও ২০২২ প্রতিবেদনে ইসলামিক ব্যবসা ও অর্থায়নে প্রভাবশালী সাতজন নারীর মধ্যে জায়গা করে নেন।

হুমায়রা আজমের প্রাপ্ত পুরস্কারগুলোর মধ্যে জেসিআই উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড ও ব্র্যাক ব্যাংকের টপ উইমেন ব্যাংকার্স অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকিতে পড়তে পারে ৫০ লাখ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে উপসাগরীয় শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস...

প্রাইম ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১৩...

প্রথম প্রান্তিকে ইবিএলের মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সমন্বিত মোট মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শক্তিশালী বিনিয়োগ আয়, বৈদেশিক মুদ্রা আয় প্রবৃদ্ধি এবং প্রভিশনিং...

শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় “শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত...

Recent Comments