স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পাঁচ জেল সুপারকে বদলি করার আদেশ জারি করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর সাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তার, যিনি এখন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করবেন। এছাড়া, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষকে শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার নেসার আলমকে হবিগঞ্জে, হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মতিউর রহমানকে দিনাজপুরে, এবং ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল সুপার মো. আবু তালেবকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এই বদলি আদেশে জেল সুপারদের নতুন দায়িত্বে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।


