Tuesday, May 19, 2026
Home জাতীয় সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ

সচিবালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনার আশপাশে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (২৫ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সোমবার (২৬ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। উল্লেখ্য, রবিবার রাত সাড়ে ৯টার পরে সচিবালয়ের সামনে ছাত্র-জনতা ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নিলো পুলিশ। রাতের এই সহিংসতার অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে ১৮ আগস্ট মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার “তথ্য আপা” প্রকল্পে কর্মরত নারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন। চাকরি রাজস্ব অন্তর্ভুক্তকরণের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করে...

পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার

সরকার আগামী পাঁচ বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রায় পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি ধাপে...

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

Recent Comments