Saturday, July 4, 2026
Home অর্থ-বানিজ্য নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত, পুনরায় পর্যালোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত, পুনরায় পর্যালোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

‘তাদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স প্রক্রিয়া পুনরায় রিভিউ [পর্যালোচনা] করা হবে। রিভিউ অনুযায়ী যদি তারা যোগ্য হয়, তাহলে পুনরায় তারা লাইসেন্স পাবে,’ বলেন তিনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নগদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর পরিষেবা ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়, এটাকে আরও শক্তিশালী করব।’

এর আগে গতকাল বুধবার নগদ-এর প্রশাসক হিসেবে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

‘যেহেতু নগদ প্রচার করত তারা ডাক বিভাগের প্রতিষ্ঠান, সেজন্য আমরা এ প্রতিষ্ঠানকে ডাক বিভাগের অধীনে নিয়েছি,’ বলেন গভর্নর।

‘আমরা এ প্রতিষ্ঠানের জন্য বিকাশ [মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস]-এর মতো শক্তিশালী কাঠামো তৈরি করতে কাজ করব,’ তিনি আরও বলেন।

নগদের অর্থ পাচার ও অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে নীরিক্ষা করা হবে বলেও জানান আহসান এইচ মনসুর।

৩ জুন বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ ডিজিটাল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, “২০২৪ সালের ৩ জুন থেকে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’-কে তফসিলি ব্যাংক হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।”

২০২০ সালে নগদ সর্বপ্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবসিডিয়ারির বিনিয়োগকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করবে প্যারামাউন্ট টেক্সটাইল

বস্ত্র খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পরিচালনা পর্ষদের সভায় সাবসিডিয়ারি বা অঙ্গ প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগকৃত অর্থকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত...

আইএফআইএলে আমানত হবে দ্বিগুণ ও তিন গুণ

শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইএল) গ্রাহকদের জন্য ‘মুদারাবা দ্বিগুণ ডিপোজিট স্কিম’ এবং ‘মুদারাবা তিন গুণ ডিপোজিট স্কিম’ চালু করেছে। নির্ধারিত মেয়াদ...

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

এরকম কিছু হতে পারে, সেটা হয়তো দুই দলের সমর্থকদের কেউই কল্পনা করেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে গেল নবাগত কেপ ভার্দে। নাটকীয়...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

Recent Comments