দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা। সোনার এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ২৬ হাজার ৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮৫ হাজার ২৪১ টাকায় বিক্রি করা হবে।


