Friday, June 26, 2026
Home জাতীয় গুমের ঘটনার সুরাহা করতে না পারলে এ দায় থেকে এই সরকার মুক্তি...

গুমের ঘটনার সুরাহা করতে না পারলে এ দায় থেকে এই সরকার মুক্তি পাবে না : ড. ইউনূস

সারা দেশে বিভিন্ন সময় গুমের শিকার ব্যক্তিদের খোঁজে এসেছেন স্বজনেরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গতকাল বেলা তিনটার দিকে রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনেছবি: আশরাফুল আলম

গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দাবি জানিয়েছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলামসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর পক্ষ থেকে যাওয়া সাত সদস্যের প্রতিনিধিদল।

পরে সানজিদা ইসলাম প্রথম আলোকে বলেন, গুমের শিকার পরিবারগুলোর পক্ষ থেকে তাঁরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা এবং গোপন বন্দিশালায় এখনো যাঁরা আটক রয়েছেন, তাঁদের মুক্তির ব্যবস্থা করার দাবি জানান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন, গুমের সঙ্গে যাঁরা জড়িত আছেন, তাঁদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে।’

সানজিদা ইসলাম বলেন, গুম হওয়া পরিবারের সদস্যদের কথা শোনার পর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ ধরনের ঘটনা অমানবিক ও নিষ্ঠুর। তিনি এ–ও বলেছে যে এ সরকার মানুষের জন্য। মানুষের পাশে থাকবে সব সময়।

এর আগে মঙ্গলবার বেলা তিনটার দিকে হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বেশ কয়েকজন গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা অবস্থান নেন। তাঁরা নিখোঁজ স্বজনদের ছবি ও ব্যানার নিয়ে যমুনার পাশের রাস্তায় বসে পড়েন।

এ সময় তাঁরা আওয়ামী লীগ সরকার আমলে গুমের শিকার স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ‘আয়নাঘরে’ (গোপন বন্দিশালা) এখনো আটক থাকা ব্যক্তিদের দ্রুত ছেড়ে দেওয়া এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments