পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ড. এম খায়রুল হোসেন। তার স্থানে পিকেএসএফের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি আগামী তিন বছরের জন্য পিকেএসএফের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পিকেএসএফের চেয়াম্যান নিয়োগ ও পদত্যাগ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
খায়রুল হোসেনের পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. এম খায়রুল হোসেনের পদত্যাগ ১২ আগস্ট থেকে কার্যকর হবে।
এদিকে, পিকেএসএফের নতুন চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিকেএসএফের সংঘবিধির অনুচ্ছেদ ৬(ই) এবং অনুচ্ছেদ ৫২ তে দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের অবসারপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদকে পরবর্তী তিন বছরের জন্য


