Thursday, July 23, 2026
Home জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতৃবৃন্দ। বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সম্ভাবনা, শিল্পের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। তারা বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং শিল্পায়নে এ খাতের ভূমিকা আরও শক্তিশালী করতে সময়োপযোগী নীতিগত সহায়তা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, এ শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন তিনি।

উপ-প্রেস সচিব আরও জানান, বৈঠকে বস্ত্রশিল্পের বিভিন্ন সমস্যা পর্যালোচনা এবং কার্যকর সমাধানের সুপারিশ দিতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

সাক্ষাতে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments